দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী –
- Update Time : ০৬:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদে দক্ষিন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যাতে শান্তিতে বাড়ি ফিরতে পারে এবং ঈদ শেষে আবার দুর্ভোগ ছারা কর্মস্থলে ফিরতে পারে তার জন্য এবার ঘাটে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বুধবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন ।
মন্ত্রী আরো বলেন, ঈদ উপলক্ষ্যে ঘাটে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আশা করছি মানুষ এবার শাস্তিতে বাড়ি ফিরতে পারবে এবং ঈদ শেষে শাস্তিমত কর্মস্থলে পৌছাতে পারবে। এছারা মন্ত্রী আরো বলেন, ঘাটে কোন ধরনের মলম পার্টি বা অজ্ঞান পার্টি যাতে মানুষ অজ্ঞান করতে না পারে জন্য পুলিশ প্রশাসন তৎপর থাকবে।
বুধবার সকালে পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী। এরপর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌ-পরিবহন সচিব মোঃ আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনবকান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম সহ স্থানীয় জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































