দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ, মহাসড়কে দীর্ঘ সারি –
- Update Time : ১১:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফেরি ঘাট সংকট ও নাব্যতার কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে এক সপ্তাহ যাবৎ বিভিন্ন প্রকার যানবাহনের সারি রয়েছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট খেকে মহাসড়কের প্রায় ২কিঃমিঃ বিভিন্ন প্রকার যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা গিয়ে এবং ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনি চিত্র দেখা ও জানা যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নদীতে পানি কমে যাওয়ার কারণে ৪টি ঘাট বন্ধ রয়েছে। মাত্র ৩টি ঘাট দিয়ে যানবাহন ফেরি পারাপার করা হচ্ছে। এবং নদীতে নাব্যতা থাকায় ফেরি চলাচলে বিঘিœত হচ্ছে। উভয় সমস্যার কারণে দৌলতদিয়া ঘাটে প্রতিনিয়ত ফেরি পারের অপেক্ষায় শতশত যানবাহনের সারি থাকছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি পার হতে না পেরে যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, এই নৌরুটে বর্তমান ১৮টি ছোট বড় ফেরি রয়েছে। ৩টি ঘাট সচল রয়েছে। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত চাপ রয়েছে। যে কারণে প্রতিদিন ঘাটে যানবাহনের দীর্ঘ সারি থাকছে। তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট স্বার্বক্ষনিক সচল রাখার কারণে উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































