দৌলতদিয়া ঘাটে ফেরিতে অগ্নিকান্ড, যাত্রীদের মাঝে আতঙ্ক –
- Update Time : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার শাহপরান নামের একটি রোরো (বড়) ফেরির সাইলেন্সার পাইপে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ফেরির যাত্রীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে।
গোয়ালন্দ থেকে ঢাকাগামী ওই ফেরির যাত্রী মোঃ আবু তালেব, রাইসুল ইসলাম, রেবেকা সুলতানাসহ প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, তারা ফেরিতে ওঠার পর ফেরিটি ছাড়ার মুহুর্তে হঠাৎ ফেরি উপরে দাউ দাউ আগুন লক্ষ্য করেন। মুহুর্তের মধ্যে কালো ধোয়ার কুন্ডলী চারদিক ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। এ অবস্থায় ফেরি থেকে যাত্রী ও যানবাহনগুলো নামিয়ে দেয়া হয়। ফেরির কর্মীরা পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে ফেরি শাহ পরানের মাস্টার নুরুল করিম জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। দীর্ঘদিন ধরে ফেরির সাইলেন্সার পাইপে কার্বন জমে থাকায় হঠাৎ করে ওই কার্বনে আগুন ধরে যায়। পরে তা কুন্ডলী আকারে বের হয়। বর্ষার এই সময় নদীতে প্রচন্ড ¯্রােত থাকায় ফেরির ইঞ্জিনের গতি অনেক বাড়িয়ে চলতে হয়। এতে করে সাইলেন্সারের উপর প্রচন্ড চাপ পড়ায় এ ঘটনা ঘটেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি। প্রতিটি ফেরিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। আগুন নিয়ন্ত্রনে এনে প্রায় এক ঘন্টা পর ফেরিটির পুনরায় চলাচল শুরু করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































