দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি –
- Update Time : ০৯:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নাব্য সংকট, ঘাট সমস্যা ও যানবাহনের বাড়তি চাপের কারনে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে যাত্রী বাহি বাসের তুলনায় পণ্য বাহি ট্রাকের সংখ্যাই রয়েছে বেশি। শনিবার সকাল থেকে বেলা যতই গড়িয়ে যাচ্ছে ততই যান বাহনের সাড়ি বারছে। এ পর্যন্ত দৌলতদিয়া ঘাটে ফেরি পার হতে ৫ শতাধিক যানবাহন অপেক্ষা করছে। বাড়ছে যাত্রী ও চালকদের ভোগান্তি।
ঘাট কর্তৃপক্ষ বলছে, নদীতে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাব্য সংকট দেখা দেয়, যার কারনে সৃস্টি হয়েছে যানজট। একারনে দৌলতদিয়া ঘাটের তিন ও চার নম্বর ঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। যার ফলে তিন নম্বর ঘাট বন্ধ রয়েছে আর ২ নং ও ৪ নং ফেরি ঘাটে ইউটিলিটি ও কে টাইপ ছোট ফেরি ছাড়া বড় রোরো ফেরি ভিরতে পারছেনা। এছারা শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বিঘœ ঘটার কারণে দৌলতদিয়া প্রান্তে গাড়ির চাপ পড়েছে। এতে করে এ ঘাটে যানবাহনের যানজট রয়েছে।
দৌলতদিয়ায় ,যানবাহন পারাপারে ফেরি সচল রয়েছে ১৮টি ,তবে নাব্যতা সংকটের কারনে এ যানজটের সৃষ্টি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































