দৌলতদিয়া ঘাটে দুই ছিনতাইকারীর ভ্রাম্যমান আদালতে কারাদন্ড –
- Update Time : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে রবিবার ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেয়।
দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মৃত জামাল শেখের ছেলে হানিফ শেখ (২১) ও একই এলাকার আক্কাছ আলী মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা (২৩)।
গোয়ালন্দ ঘাট থানার এস, আই মিজানুর রহমান জানান, ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল জব্বার শনিবার দিবাগত রাতে ঢাকা যাবার পথে দৌলতদিয়া ঘাটে যানজটে আটকা পড়লে বাসের জানালা দিয়ে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তিনটি মুঠোফোন ও কিছু নগদ টাকা ছিল। তাদের পিছু নিয়েও ধরতে না পারায় বিষয়টি থানা পুলিশকে জানায়। রবিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে তারা ব্যাগ নেওয়ার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া তিনটি মুঠোফোনসহ তাদেরকে গোয়ালন্দের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল-মামুনের কাছে দোষ স্বীকার করায় হানিফ শেখকে ৬ মাস এবং মিজানুরকে এক মাসের কারাদ- প্রদান করেন তিনি। তাদেরকে দুপুরেই রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































