দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই, ফেরিগুলো পার করছে অলস সময় –
- Update Time : ১০:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সংবাদে গত দুই দিন হাজার হাজার যাত্রী ঢাকামুখী হয়। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে সোমবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের কোন চাপ নেই। যেসকল যাত্রী ও যানবাহন ঘাটে আচ্ছেন তারা সহজেই ফেরি পার হতে পারছেন ।
কিন্তু মহাসড়কে কোন গনপরিবহন না থাকায় যাত্রীদের ছোট ছোট যানবাহনের ভেঙ্গে ভেঙ্গে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়ায় আসতে হচ্ছে। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে সড়কে চেক পোষ্ট বসিয়ে জিজ্ঞসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং টহলে দিতেও দেখাগেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, আজ সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের তেমন চাপ নেই। যে কারণে জরুরী সেবার যানবাহন পারাপারে কয়েকটি ফেরি চালু রেখেছেন। সেগুলো কোন চাপ ছারাই স্বাভাবিক ভাবে ছেড়ে যাচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































