দৌলতদিয়া ও উজানচারের ৬শত শীতার্তকে কম্বল দিলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ৭৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচার ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত ও অসহায় শীতার্ত ৬ শত পরিবারের মাঝে কম্বল বিতরন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
আজ মঙ্গলবার বিকেল ৫ টায় দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে তিনি উপস্থিত থেকে এ শীত বস্ত্রগুলো বিতরণ করেন।
রাজবাড়ী জেলা মটরশ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি কাজী কেরামত আলীর কন্যা ও স্বপ্নের রাজবাড়ী-এর চেয়ারম্যান কানিজ ফাতিমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদার,
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































