দৌলতদিয়া অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একজন হাসপাতালে –
- Update Time : ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে মঙ্গলবার সকালে অজ্ঞানপার্টির খপ্পরে পরে লুৎফর রহমান (৪০) নামের এক ব্যাক্তি সজ্ঞাহীন ভাবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
এ সময় স্থানীয়রা অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে বাবর আলী (৩২) নামের এক যুবককে গণপিটুনি দিনে পুলিশে সোপর্দ করে। সে বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার ডাবরা গ্রামের সোকাউল্লাহর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই কামরুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে লুৎফর রহমানের বহনকারী পরিবহনটি দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়ে। এসময় লুৎফর রহমান বাস থেকে নেমে একটি ডিম কিনে খেয়ে বাসের সিটে বসে অজ্ঞান হয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন টের পেয়ে স্থানীয়দের সহায়তায় সন্দেহ ভাজন অজ্ঞানপার্টির সদস্য বাবর আলীকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে আটক ও অসুস্থ্য লুৎফরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার জ্ঞান না ফিরলেও তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যেমে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































