দৌলতদিয়ায় ৪ কি:মি জুড়ে যানবাহনের দীর্ঘ সারি –
- Update Time : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক ঔরস শেষে ফেরা গাড়ীর চাপে বুধবার বিকেলে দৌলতদিয়ায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৪ কিমি জুড়ে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্র জানায়, ৩ দিনের বাৎসরিক ঔরস শেষে বুধবার চন্দ্রপাড়া দরবার শরীফে আখেরী মোনাজাত হয়। ঔরসে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শত শত যানবাহনে গিয়ে অসংখ্য ভক্তবৃন্দ অংশ নেন। এ সমস্ত যানবাহন ও ভক্তবৃন্দ একযোগে ফিরতে শুরু করায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে দুর্ভোগ কিছুটা কমাতে ঘাট কতৃপক্ষ যাত্রীবাহি যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে ফেরি পার করছেন।
দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় সিরিয়ালে আটকে পড়া ময়মনসিংহের কামাল হোসেন, আতাউর, লালন সরদারসহ অনেকেই বলেন, দরবারের ঔরস শেষে এলাকায় ফিরছি। ঘাটে আটকা পড়ে কিছুটা দুর্ভোগ শিকার হচ্ছি। আশা করি দীর্ঘ সময় আটকে থাকতে হবে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, নিয়মিত যানবাহনের সাথে ঔরস ফেরত গাড়ীগুলো একযোগে ছেড়ে আসায় ঘাট এলাকায় দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোকে দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































