দৌলতদিয়ায় লঞ্চে যাত্রীদের চাপ, মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল –
- Update Time : ০৬:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ৭১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও লঞ্চ ঘাটে যাত্রীদেও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করতে দেখা গেছে। লঞ্চগুলোতে যে যার মত পারছেন আগে উঠছেন এবং নামছেন। সামাজিক দুরত্ব মেনে চলতে দেখা যায়নি কারো মাঝেই। এদিকে বেশিরভাগ গণ পরিবহন তারা স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের বাসে তুলছেন এবং বাসের সিট সহ সব স্থানে স্প্রে দিয়ে জীবানু মুক্ত করছেন। তবে যাত্রীদের মাঝে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।
বুধবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় গণ পরিবহন বাস,পন্য বাহী ট্রাক ,ও ব্যাক্তিগত যানবাহন গুলো স্বাভাবিক ভাবে কোন ধরনের বিড়ম্বনা ছাড়াই ফেরি পার হতে দেখা গেছে তবে লঞ্চে যাত্রী পারাপারে কোন ধরনের স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি কতৃপক্ষ ও যাত্রীদের মধ্যে। অধিকাংশ লঞ্চে গাদাগাদি করে সামাজিক দুরত্ব না মেনে যাত্রীদের পারাপার করা হচ্ছে। লঞ্চ ঘাটে স্বস্থ্য বিধির সরঞ্জাম থাকলেও যাত্রীরা তা ব্যবহার করছেন না বলেন কতৃপক্ষ।
যাত্রীরা বলেন,তারার বাসে বিভিন্ন স্থানে যাচ্ছেন স্বাস্থ্য বিধি মেনে,বাস কতৃপক্ষও স্বাস্থ্য বিধি মেনে চলতে যা যা প্রয়োজন তাদের সব ধরনওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে তাদের বাসে যাত্রীদের তুলছেন। নিরাপত্তা বিধানে বাসের সিটে ও যাত্রীদের স্প্রে করছেন সবসময়। তবে যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত ভাড়া ছাড়াও বেশি ভাড়া নেওয়ার রয়েছে অভিযোগ।
ঘাট কতৃপক্ষ বলছে , বর্তমানে দৌলতদিয়ায় ৬টি ঘাটের মধ্যে ৪ টি ফেরি ঘাট সচল রয়েছে, ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১৪টি।আজ ঘাটে কোন যানবাহনের চাপ নেই ,যানবাহন ঘাটে এসেই ফেরিতে উঠে পারাপার হচ্ছে কোন ধরনের ভোগান্তি ছাড়াই। ,তবে সকালের দিকে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বেড়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































