দৌলতদিয়ায় যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু –
- Update Time : ০৯:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেরার দৌলতদিয়া যৌনপল্লীতে সোমবার সকালে সেলিনা আক্তার (৪০) নামে এক যৌনকর্মীর রহস্যজন মৃত্যু হয়েছে। সে যৌনপল্লীর শিল্পী বাড়িওয়ালীর বাড়ির ভাড়াটিয়া।
যৌনপল্লীর বাসিন্দা চম্পা বেগম বাদি হয়ে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। চম্পা বেগম জানান, সেলিনা বেগম দীর্ঘ দিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর শিল্লী বাড়িওয়ালীর বাড়িতে বসবাস করে আসছিল। সে অতিরিক্ত মাত্রায় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করত। সোমবার সকালে হঠাৎ করে সেলিনা অজ্ঞাত কারণে তীব্র যন্ত্রনায় ছটফট করতে থাকে। এসময় তিনিসহ পল্লীর অন্যান্যরা তার মাথায় পানি দিয়ে সুস্থ্য করার চেষ্টা করে। কিন্তু তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, সোমবার সেলিনা আক্তার নামে এক রোগী ও সাথে কিছু ঘুমের ওষুধের খোসা নিয়ে হাসপাতালে আসে কয়েকজন। তবে হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী পুলিশে খবর দেয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেলিনা আক্তারের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































