দৌলতদিয়ায় যৌনকর্মীকে গালা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ১ –
- Update Time : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শিরিন (২৫) নামের এক যৌনকর্মীকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে লিখন মোল্লা (২৪) নামের এক যুবক। লিখন ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আ. রব মোল্লার ছেলে। তাকে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লিখন নামের ওই যুবক খদ্দের হয়ে যৌনকর্মী শিরিনের ঘরে যায়। কিছুক্ষন পর স্থানীয়রা শিরিনের ঘর থেকে কয়েকবার চিৎকারের শব্দ শুনতে পায়। এসময় স্থানীয়রা শিরিনের ঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিরিনকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘাতক লিখন ঘরের মধ্যে উদ্ধার করতে যাওয়া এক ব্যাক্তিকে গলায় ছুরি ধরে সবাইকে হুমকি দিতে থাকে। এ পরিস্থিতিতে ধস্তাধস্তির এক পর্যায়ে লিখনের হাত থেকে ছুরি উদ্ধার করে তাকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিখনকে গ্রেফতার করে।
এদিকে যৌনকর্মী শিরিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে জরুরী বিভাগের চিকিৎসক। সেখানে তার আবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শিরিনকে ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার ঘরে লুটপাটের উদ্দেশ্যে ওই তরুনীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে আহত তরুনী সুস্থ্য হয়ে জবানবন্দী দিতে পারলে বিষয়টি আরো পরিষ্কার হবে। আহত তরুনীর কোন স্বজন না থাকায় এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
দৌলতদিয়ায় যৌনকর্মীকে গালা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ১
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়