ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়ায় যৌনকর্মীকে গলাকেটে হত্যা –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভীন শশী নামে এক যৌনকর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় রক্তমাখা ধারালো চাকুসহ রনি মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শশী যৌনপল্লীর কনকের বাড়িতে ভাড়া থেকে যৌন পেশায় কাজ করতেন। আটককৃত রনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, রনি মোল্লা খদ্দের সেজে শশীর ঘরে ঢুকে তাকে হত্যা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তমাখা ধারালো চাকুসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হত্যার কারণ জানা যায়নি। আটক রনিকে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩
Rzetelne informacje o zakładach bukmacherskich z bass-bets.org.pl dla pasjonatów sportowych emocji
১৩৭৫



































































































