দৌলতদিয়ায় মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদন্ড, ৫ জনের জরিমানা –
- Update Time : ১০:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলীর নির্দেশনায় জেলার দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। সে সময় ৫ জনের কাছ থেকে জরিমানা আদায় করার পাশাপাশি এক মাদক ব্যবসায়ীকে আট মাসের কারাদন্ড প্রদান করা হয়।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন আহম্মেদ জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে জেলার দৌলতদিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওই সময় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০” এর ২৬ ধারায় ৫ জনের কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, দৌলতদিয়া যৌনপল্লীর মুন্নি বাড়ীওয়ালার ভাড়াটিয়া এবং ফরিদপুর কোতয়ালী থানার কৈজুরি গ্রামের মৃত নাদু ফরাজীর ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬০০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০” এর ১৯(১) এর ৭(ক) ধারায় ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































