দৌলতদিয়ায় মহা-সড়ক অবরোধ ও বিক্ষোভ, দু’দিনের আল্ট্রিমেটাম –
- Update Time : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ৬৫ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আঃ গনি মন্ডলকে (৬৫) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বেলা ১ টা ৪০ মিনিটে শতশত বিক্ষুব্ধ জনতা ও গনি মন্ডলের স্বজনেরা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
এদিকে খবর পেয়ে একদল পুলিশসহ ঘটনাস্হলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর। তিনি তার বক্তব্যে আঃ গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এরপর ২০ মিনিট পর বেলা ২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেন ভাইস চেয়ারম্যান।
বুধবার রাত ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গনি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































