দৌলতদিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা
- Update Time : ০৭:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ৬২ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০,০০০টাকা
জরিমানা করেছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে শনিবার (১৪ এপ্রিল) সকালে জেলার দৌলতদিয়া বাজারে অভিযান পরিচালিত হয়।
ঐইসময় বাজারের পাইকারী ও খুচরা মুদিখানা ষ্টোরে ভোজ্য তেলের উপর তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে তেল ও অন্যান্য পণ্য ক্রয় বিক্রয় না করা,
সরকারী বিধি বিধান না মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা ও নিষিদ্ধ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করার অভিযোগ প্রমাণিত হওযায় এবং অপরাধ স্বীকার করায় ৪ টি প্রতিষ্ঠানের মালিকগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ও ৪৫ ধারায় সর্বমোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ এবং সতর্ক করা হয়।
বাজারে ভোক্তা আইনের তথ্যাদি মাইকিং করা হয় ও লিফলেট বিতরণ করা হয়।
ঐইসময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসের সবুজ হোসেন, গোয়ালন্দ থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































