দৌলতদিয়ায় বাস চাপায় দু’ছাত্রী নিহত- গ্রেপ্তার হওয়া চালকের উল্টা দাবী –
- Update Time : ০৯:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে গত শনিবার দুপুরে চাঁদনী আক্তার ও জাকিয়া সুলতানা কেয়া নামে নবম শ্রেণীর দুই ছাত্রী নিহত হবার ঘটনায় ঘাতক বাস চালক রবিউল ইসলাম রবি (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। রবি যাশোর জেলা সদরের চাচড়া চোরসারা দীঘি দক্ষিণপাড়া গ্রামের মৃত নুরুদ্দিন সিকদার। আজ রবিবার বিকালে রবিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিকে যশোর থেকে ঘাতক বাস আটক করা হয়।
গতকাল দুপুরে রাজবাড়ী থানা হাজতে আটক থাকা চালক রবিউল ইসলাম রবি বলেন, তিনি ঈগোল পরিবহণের চালক। রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে গোল্ডেন লাইন পরিবহন তার সামনে ছিলো। ওই গাড়িটিই ছাত্রীদের চাপা দিয়েছে। তিনি যদি ছাত্রীদের চাপা দিতেন তাহলে যশোরের গন্তেব্যে তিনি পৌছাতেন না, তিনি মাঝ পথে নেমে পালিয়ে যেতেন। তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল ও সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার হওয়া চালক রবিউল ইসলাম রবি’র দাবী সঠিক নয়, ঈগোল পরিবহণই ওই ছাত্রীদের চাপা দিয়েছে। রবি জিজ্ঞাসাবাদে গোল্ডেন লাইন পরিবহন ছাত্রীদের চাপা দেয়ার কথা জানিয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দুই ছাত্রীর পরিবারকে ২৫ হাজার টাকা করে সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, তিনি, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ওই ছাত্রীদের বাড়ী পরিদর্শন করাসহ তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































