দৌলতদিয়ায় ফেরির জাল টিকিট বিক্রির অভিযোগে মামলা
- Update Time : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিআইডব্লুউটিসি’র কর্মকর্তা পরিচয়ে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত দামে ফেরির জাল বিক্রির অভিযোগে মঙ্গলবার রাতে মো. সোহেল রানা চৌধুরীর নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌতদিয়া ঘাট এলাকার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে এসে মঙ্গলবার (২৪ মে) সিরামিক্স পাউডার নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮২১৬৯) চালক মো. আনোয়ার হোসেন (৩৫) ও তার সহযোগী (হেলপার) সোহেল (১৮)। তারা দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালে ফেরির টিকিট কাটার জন্য হেলপার সোহেলকে টিকিট কাউন্টারে পাঠায়। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কাউন্টারের নিকটবর্তী পশ্চিম পাশে পৌঁছাে সোহেল রানা চৌধুরী নিজেকে বিআইডব্লিউটিসি’র লোক হিসাবে পরিচয় দিয়ে তার ট্রাকে মাল ওভার লোড আছে বলে জানিয়ে ৬ হাজার টাকা দাবী করে। হেলপার সোহেল রানা চৌধুরীকে ৬ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে ফেরীর টিকিট নেয়। ওই টিকিট নিয়ে ফেরিতে উঠার আগে টিকিট টিতে নম্বর কাটা ও ওভার লোডের ভাড়া উল্লেখ নেই দেখে চালকের সন্দেহ হয়। তখন ট্রাক চালক আনোয়ার হোসেন দৌলতদিয়া ৩নং ফেরীঘাটে ডিউটিরত বিআইডব্লিউটিসি’র এক কর্মকর্তাকে দেখায়। তখন তিনি উক্ত টিকিট খানা আমার ট্রাকের নম্বরে কাটা নয় এবং উক্ত টিকিটের স্কেল নাম্বার সঠিক নয় বলে জানান। বিষয়টি তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে অবহিত করি এবং পুলিশি সহায়তা চাই। পুলিশ ঘটনাস্থলে এসে আমার উক্ত টিকিট খানা পর্যালোচনা করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
ট্রাক চালক ও মামলা বাদি আনোয়ার হোসেন জানান, সোহেল রানা চৌধুরী নিজেকে বিআইডব্লিউটিসি’র লোক হিসাবে পরিচয় দিয়ে আমার হেলপারের নিকট প্রতারনা করে ভুয়া টিকিট বিক্রয় করে ৬ হাজার টাকা আত্মসাৎ করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































