দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত ট্রাক –
- Update Time : ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়ায় ঘাট সংকট ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের বাড়তি যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় শতাধিক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে প্রায় চার শতাধিক পন্যবাহি ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।
ট্রাকগুলো দিনের পর দিন সড়কে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। আটকে থাকা স্থানে নেই গোসল, খাবার ও টয়লেট সুবিধা এবং সময় মত মালামাল পরিবহন করতে না গুনতে হচ্ছে বাড়তি খরচ।
এদিকে বর্তমানে দৌলতদিয়া প্রান্তের ৪টি ফেরি ঘাটের ৩টি ঘাট দিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ৫ নং ঘাটে চলছে মেরামত কাজ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ৫ নম্বর ঘাটে মেরামত কাজ চলছে । এছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ীর রুটের যানবাহনের চাপ রয়েছে। যে কারণে দৌলতদিয়ায় কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। তবে কোনো যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি সিরিয়ালে থাকতে হচ্ছে না। অগ্রাধিকার ভিত্তিতে তারা পারাপার হচ্ছে। এ রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































