দৌলতদিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ –
- Update Time : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
- / ৬৬ Time View


রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম বেপারী (৪০) নামে একজনকে গত শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় শিশুটির মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। অভিযুক্ত শফিকুল ইসলাম বেপারী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া গ্রামের মৃত হানিফ বেপারীর ছেলে।
মামলার এজহারে ওই শিশুর মা জানায়, তার মেয়ে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।গত শনিবার স্কুলে দেরিতে আসায় স্কুলের শিক্ষক কারণ জিজ্ঞেসা করেন। এ সময় ওই শিশু শিক্ষিকাকে জানায়, এক ব্যাক্তি স্কুলে আসা-যাওয়ার পথে তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং আজও এই কারণে দেরি হয়েছে। সে ওই ধর্ষকের ভয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ শিশুর পরিবারের সাথে যোগাযোগ করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা শুনে পুলিশের একটি দল শফিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার শফিকুলকে আদালতে পাঠানো এবং ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































