দৌলতদিয়ায় নৌকা প্রতীকের ভোট চাইলেন শারিরীক প্রতিবন্ধীরা –
- Update Time : ০৮:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
- / ৫২ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঘাট এলাকায় আলহাজ্ব কাজী কেরামত আলী’র নৌকা মার্কার পক্ষে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার- প্রচারণা করেছেন শতাধিক শারীরিক প্রতিবন্ধীরা ।
গত সোমবার বিকালে রাজবাড়ী-১ আসনের (সদর-গোয়ালন্দ) দৌলতদিয়া ঘাট কেউ হুইল চেয়ারে- আবার কেউ ভ্যানে বসে এলাকায় এ গণসংযোগ করতে দেখা যায়। তারা দৌলতদিয়া বাজার, লঞ্চঘাট, ফেরী ঘাট, দৌলতদিয়া টার্মিনাল, তেল পাম্প, সিদ্দিক কাজীর পাড়া, মজিদ শেখের পাড়া, ফেলু মোল্লার পাড়া এলাকায় গণসংযোগে প্রায় ৪শতাধিক মহিলা সহ সহ¯্রাধিক ভোটাররা অংশ গ্রহণ করে। দৌলতদিয়া শারিরীক প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক মুন্নাফ, রতন, শাহজাহান, রেজিয়া, রুবি, আকলিমা, বিথী একাধিক শারীরিক প্রতিবন্ধীরা সহ শতাধিক প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করে।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. আশরাফুল হোসেন নেতৃত্ব গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তারা। গণসংযোগে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক মো. শামীম, সিদ্দিক কাজী, শাহজাহান মৃধা, আজিজুল মন্ডল, শাহিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































