দৌলতদিয়ায় নাব্য সংকট, ফেরি চলাচল ব্যাহত. মহাসড়কে যানজট –
- Update Time : ১১:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিইন যানজট লেগে আছে। বেশ কিছুদিন ধরে নদীতে পানি হ্রাস পাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। ফেরি চলাচলৈর চ্যানেলে পলি পরে ভরাট হওয়ার কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে। এ কারনে যানবাহন পারাপার কমেছে। দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকার ৩ , ৪ , ৫, ৬ ও ৭ নং সব গুলো ফেরি ঘাটেই নব্য সংকট রয়েছে।এ সংকট কাটাতে ড্রেজিং কার্যক্রম চলমান রেখেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। বর্তমানে ৭ নং ফেরি ঘাটের সামনে পাটুরিয়া নদীর মাঝের অংশে এ নাব্যতার কারনে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে। ফেরি চলাচলের ড্রাফট অনুযায়ী পানি সংকট থাকায় ফেরি চলাচল বাঁধা প্রাপ্ত হচ্ছে, ব্যাহত হচেছ ফেরি চলাচল।এতে সঠিকভাবে যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছেনা।
ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ৩টি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। ডুবোচড়ের কারনে ফেরি গুলো ঘুরে ঘাটে ভিরতে সময় লাগছে প্রায় দ্বিগুন।এতে কমে গেছে ফেরি পারের ট্রিপ সংখ্যা। একারনে মহাসড়কে যানবাহনের যানজট তৈরী হচ্ছে। আজ ৫ নং ফেরি ঘাট এলাকা থেকে থেকে ক্যানেল ঘাট ছাড়িয়ে মহাসড়কে প্রায় কয়েক কিলোমিটার এলাকায় ৪ শতাধিক ও পন্যবাহী ট্রাক, যাত্রীবাহি বাস যানজটে আটকে আছে।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, বেশ কিছুদিন ধরে নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সংকট রয়েছে ।একারনে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ফেরি চলাচলের চ্যানেলে ড্রেজিং চলমান রয়েছে। নং ফেরি ঘাটের সামনে ও নদীর মাঝ অংশে নাব্যতা ফেরাতে ৩টি ড্রেজার দিয়ে পলি অপসানের কাজ চলছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ এ নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































