দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ট্রাকের সিরিয়াল –
- Update Time : ০৬:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৪৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় ৫ শতাধিক পন্যবাহি ট্রাক।
বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শকাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পন্যবাহি ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।
এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নাই টয়লেট, গোসল, খাবারসহ অন্যান্য সুবিধা।
ট্রাক চালকরা জানান, তাদের দূর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা আজকের না, বহু দিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রীজ। সড়কে আটকে থেকে তাদের লোকসান গুনতে হয় এবং সময় মত মালামাল পরিবহন করতে পারেন না। এছাড়া টয়লেট, গোসল, খাওয়া দাওয়ার সমস্যায় পড়ছেন। তাছাড়া টার্মিনাল চার্জ দিয়েও তাদের সড়কে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন এবং অনেক ট্রাক চালক নানা উপায়ে সিরিয়াল ভেঙ্গে আগে চলে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পন্যবাহি ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন সিরিয়ালে নেই। তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে ১৮ টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ৩,৪,৫ নম্বর ঘাট পুরোপুরি ভাবে সচল আছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিরতে পারছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































