দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন –
- Update Time : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৪৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মায় প্রবল ¯্রােত, ঈদের পর কর্মমুখি মানুষের যানবাহনের বাড়তি চাপ এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে গত কয়েক দিনের ন্যায় দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন আটকা পড়েছে।
মঙ্গলবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত অন্তত সাড়ে ৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানবাহনের সারি। এতে করে দীর্ঘ সময় ঘাটে বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদ পরবর্তী যানবাহনের বাড়তি চাপ, নদীতে প্রচন্ড ¯্রােত এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে গত কয়েক দিন ধরে নদী পাড়ের অপেক্ষায় যানবাহন আটকা পড়ার ঘটনা ঘটছে। তবে গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার আটকা পড়া যানবাহনের সংখ্যা কম। রুটে চলাচলকারী রোরো ফেরি শাহ জালাল যান্ত্রিক ত্রুটিতে বিকল হওয়ায় বর্তমানে ১৮টি ফেরি যানবাহন পারাপার করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































