দৌলতদিয়ায় দুই নারী বাসযাত্রীর শরীর থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল –
- Update Time : ০৭:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ৬৫ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আপাতঃ দৃষ্টিতে দেখতে দুঃস্থ্য ও অসহায় দুই মহিলা। এর মধ্যে বৃদ্ধ মহিলাটি আবার দৃষ্টি প্রতিবন্ধী। মাদক পাচারকারী হিসেবে সন্দেহ করার কোন উপায় নেই। অথচ এমন দুই নারীর দেহ তল্লাশী করে পাওয়া গেছে ১৭৫ বোতল ফেন্সিডিল।
বুধবার ভোররাত ২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরসহ সঙ্গীয় পুলিশ। আটককৃত দুই নারী হচ্ছেন যশোর জেলার শার্শা থানার বুরুজ বাগান এলাকার মৃত ওয়াজেদ আলী সর্দারের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) এবং একই গ্রামের আ. রহমানের স্ত্রী জহুরা বেগম (৪০)। শরীরে বিশেষ ধরণের জ্যাকেট জড়িয়ে তার মধ্যে বিশেষ কায়দায় তারা ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান (পিপিএম) বুধবার দুপুরে থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান, মহিলাদ্বয় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় অবস্থান নেন। সোহাগ পরিবহনের ওই বাসটি সেখানে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়লে ওই দুই মহিলা বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































