দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের বাড়ীতে হামলা ও মারপিটের অভিযোগ –
- Update Time : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী দৌলতদিয়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের বাসিন্দাদের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও নির্যাতনের ঘটনায় শনিবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশের সদস্যরা হাফিজুল নামে এক জনকে গ্রেপ্তার করেছে। হাফিজুল উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়া গ্রামের কালামের ছেলে।
মামলার বাদী দৌলতদিয়ার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেত্রী মাহিয়া মাহি বলেন, তিনি অসহায় তৃতীয় লিঙ্গের মানুষ। নিজ সমাজ থেকে বিতারিত হয়ে উত্তর দৌলতদিয়ার সামসু মাষ্টার পাড়ার লাখীর বাড়ী ভাড়া নিয়ে আরো ৬জন তৃতীয় লিঙ্গোর বাসিন্দাসহ তিনি বসবাস করে আসছেন। আসামিরা দৌলতদিয়া পতিতাপল্লী এলাকাসহ আশপাশের এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিলো। আসামিরা গত শুক্রবার সন্ধ্যার দিকে লোহার রড ও কাঠের বাটাম নিয়ে তার বাড়ীতে অনধিকার প্রবেশ করে। সে সময় কেয়ারটেকার রমজান বাড়ীতে প্রবেশের কারণ জিজ্ঞাসা করতেই তাকে মারধর শুরু করে। ওই সময় তিনি সহ বাড়ীতে থাকা তৃতীয় লিঙ্গের একা ও পারভীন এগিয়ে আসলে তারা তাদেরকে মারপিট করে এবং ঘরের ভেতরে প্রবেশ করে ভাংচার চালায়। পরে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































