দৌলতদিয়ায় তিন ছিনতাইকারী আটক, ভ্রাম্যমান আদালতে দু’বছর করে কারাদন্ড –
- Update Time : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৪৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের প্রত্যেককে ২বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইদ্রিস শেখ পাড়ার বাদল সরদারের ছেলে আ. রাজ্জাক সরদার (২৫), ৪নং ওয়ার্ডের নুরু চেয়ারম্যান পাড়ার মৃত জয়নাল সরদারের ছেলে ফরহাদ সরদার (২৫) ও গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ড ইবাদ আলী মিস্ত্রী পাড়া মহল্লার মৃত আ. মজিদ শেখের ছেলে মো. হাতেম শেখ (৪০)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রোববার দিনগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মচারী হিরক আহম্মেদ ঢাকা থেকে ফেরার সময় দৌলতদিয়া ঘাট টার্মিনালে ছিনতাইকারীদের কবলে পড়েন। আটককৃত ৩ ছিনতাইকারীসহ আরো কয়েকজন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২ বছরের কারাদন্ডের রায় দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































