দৌলতদিয়ায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের দ্বিতীয় তলা উদ্ধোধন করলেন এসপি –
- Update Time : ০৮:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
- / ৫৯ Time View

নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শামিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাটের ট্রাফিক পুলিশের কণ্ট্রোল রুমের দ্বিতীয় তলা ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৬টায় কন্টোল রুমের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্ধোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম ।
উদ্ধোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল করিম, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. কামাল হোসেন ভুইয়া, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন গাজী, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল হুদা, ট্রাফিক ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম, মো. মাহাবুব হোসেন, সার্জেন্ট সঞ্জিব, মিঠুন, উৎপল, মেহেদী ও টিএসআই রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































