ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়ায় ট্রাক পারাপারে দালাল চক্রের ৫ সদস্য আটক –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে পন্যবাহি ট্রাক পারাপারের দালাল চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আ. মজিদ পাড়া গ্রামের আক্কাছ আলী মৃধার ছেলে হাফিজুল ইসলাম মৃধা (২৪), হোসেন মন্ডলের পাড়া গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে সানোয়ার মন্ডল (২০), মজিদ শেখের পাড়া গ্রামের আ. লতিফ বেপারীর ছেলে ইউনুছ বেপারী (২৭), মোজাহার সরদারের ছেলে রুবেল সরদার (১৮), মৃত আ. রশিদ শিকদারের ছেলে জসিম শিকদার (৩৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দল্লাহ আল তায়াবীর জানান, দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে থাকা পন্যবাহি ট্রাক অতিরিক্ত টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে পারাপারের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১


































































































