দৌলতদিয়ায় ছিনতাইকালে আটক হওয়া দুই ছিনতাইকারীর কারাদন্ড –
- Update Time : ০৮:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
- / ৪০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।আজ শনিবার দুপুরে আটককৃত দুই ছিনতাইকারীকে ১ মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সিরাজ খার পাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সেলিম শেখ (২২) ও দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া গ্রামের রেজাউল সরদার (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এক যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছিনতায়ের চেষ্টাকালে ওই দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। পরে দুপুরের দিকে তাদেরকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত হায়াত শিপলু পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দন্ডবিধির ৩৫৬ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































