দৌলতদিয়ায় আজও নদী পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন –
- Update Time : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
অতিরিক্ত যানবাহনের চাপ ও নদীতে ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট প্রান্তে আজও নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
সোমবার দুপুরে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ের সড়কে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে বলে জানাগেছে। এরমধ্যে পন্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি। এছাড়া সিরিয়ালে রয়েছে অল্পকিছু যাত্রীবাহি বাস।
এদিকে যাত্রীবাহি বাস ও পচনশীল পন্যবাহি ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন অপচনশীল পন্যবাহি ট্রাকের চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯ টি ফেরি চলাচল করছে। মুলত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ড্রেজিং কার্যক্রমে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পন্যবাহি ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































