দৌলতদিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খানখানাপুরের জাকির হাসপাতালে –
- Update Time : ০৯:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
ক্ষতিগ্রস্থ ব্যাক্তির পরিবারের সদস্যরা জানান, জাকির হোসেন ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে যে কোন স্থান থেকে অথবা দৌলতদিয়া ঘাটে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে তাকে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অচেতন অবস্থা ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ্য হওয়া ওই রোগীর অবস্থা একটু উন্নতি হয়েছে। তবে ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































