দৌলতদিয়ার ১ হাজার যৌনকর্মীকে খাদ্য সহায়তা দিলেন ডিআইজি হাবিবুর রহমান –
- Update Time : ০৬:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীর এক হাজার যৌনকর্মীকে থাদ্য সহায়তা প্রদান করেছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পতিতা পল্লী সংলগ্ন মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ওই খাদ্য সামগ্রী যৌনকর্মীদের হাতে তুলেদেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীরসহ যৌনকর্মীদের নেতৃত্বদানকারীরা।
যৌনকর্মীরা জানান, করোনা কারণে লকডাউনে থাকা পতিতা পল্লীর দরিদ্র, অসহায় যৌন কর্মীরা মানবেতর জীবন-যাপন করছেন। আর সেই সময়ই ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম তাদের খাদ্য সহায়তা দিলেন। খাবারের মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১ কেজি আলু। তারা আরো বলেন, ইতোপূর্বে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম ১ হাজার ৩ শত জনকে সরকারী চাল এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি ১ হাজার ৩ শত জনকে ব্যক্তিগত ভাবে খাদ্য সহায়তা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































