দৌলতদিয়ার রাজশাহী বোর্ডিং এর মালিক রহমান মন্ডল ৪০০ লিটার মদসহ গ্রেপ্তার –
- Update Time : ১০:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ার বাইপাস সড়কের পাশ থেকে ৪ শত লিটার চোলাই মদ সহ মোঃ রহমান মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। আব্দুর রহমান মন্ডল দৌলতদিয়ার ওমবার মেম্বারের পাড়ার মৃত জিন্দার আলী মন্ডলের ছেলে এবং দৌলতদিয়ার রাজশাহী বোর্ডিং এর মালিক।
আজ সোমবার বিকাল চারটার দিকে সিআইডি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া বাইপাস সড়কের দুলু মিয়ার খড় বিক্রির ঘরের পাশ থেকে ইজি বাইকের মধ্যে থাকা ৪শত লিটার মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইজিবাইকে থাকা তিনজন দৌড়ে পালিয়ে যায়।
রাজবাড়ী সিআইডির ওসি মোঃ বদরুল আলম খান জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর এনামুল হক, এসআই পলাশ ঘোষ, এসআই আবু সাঈদ ,সাব ইন্সপেক্টর দিপঙ্কর দত্ত সহ দৌলতদিয়ার বাইপাস সড়কের দুলু মিয়ার খরের ঘরের উত্তর পাশ থেকে ইজি বাইকের গতি রোধ করে চোলাই মদ সহ মোঃ রহমান মন্ডল নামে মদব্যাবসায়ী একজনকে গ্রেপ্তার করে। রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার নামে মামলা দায়ের করা হয়। তিনি জানান , মদের আনুমানিক মূল্য লিটার প্রতি ৫শত টাকা হারে প্রায় ২ লক্ষ টাকার মদ জব্দ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































