দৌলতদিয়ার পদ্মা নদীতে ডুবে চাচির মৃত্যু, মা নিখোঁজ –
- Update Time : ১০:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯
- / ৭৩ Time View

শফিকুল শামিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের অদূরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে প্রায় ডুবন্ত শিশুটিকে উদ্ধার করতে গিয়ে চাচি মারা গেছেন আর শিশুটির মা রয়েছেন নিখোঁজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া নতুনপাড়া গ্রামের সুজাত মন্ডলের স্ত্রী রেবেকা বেগম (২৫) তার শিশু ছেলে নিরব (৮) এবং তার দেবর চাঁদ আলী মন্ডলের স্ত্রী স্বপ্না বেগম (৩০) নিয়ে বাড়ীর পাশে লঞ্চ ঘাটের অদূরে পদ্মা নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে হঠাৎ করেই শিশু নিরব নদীর পানিতে ডুবে যেতে থাকে। ওই অবস্থা দেখে তার মা ও চাচি নিরবকে উদ্ধার করতে এগিয়ে যান। তারা বেশ কিছু সময় নিরবকে উদ্ধারের চেষ্টা চালান। এক পর্যায়ে একটি মাছ ধরা ট্রলার শিশু নিরবকে জীবন্ত অবস্থায় এবং তার চাচি স্বপ্নাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়। তবে মা রেবেকাকে তারা উদ্ধার করতে পারেননি। এ ঘটনার পর ওই পরিবারটিতে চলছে শোকের মাতন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































