দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়া এক কাতলের দাম ৫১ হাজার –
- Update Time : ০৫:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় জয়নাল সরদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ১শ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক কাতল।
পড়ে মাছটি ১ হাজার ৭শ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। এ সময় মাছটি বিক্রির উদ্দেশ্যে নদীর পারে আনলে এক নজর দেখতে ভির করেন উৎসুক জনগণ।
মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জয়নাল সরদারের জাল ফেলে। এ সময় তার জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে দুলালের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১ হাজার ৬শ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি কিনে ১ হাজার ৭শ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































