দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়লো ৩৯ কেজির বাগাইড় ও ১৯ কেজির পাঙ্গাস –
- Update Time : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
এবার রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মা নদীর অংশে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৩৯ কেজি ওজনের এক বাগাইড় ও ১৯ কেজি ওজনের একটি পাঙাশ।
রোববার দিবাগত ভোর রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে মাছ দুটি পৃথক দুই জেলের জালে ধরা পড়েছে।
পড়ে সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজহান বাগাইড়টি ১১শ টাকা কেজি দরে ৪২ হাজার ৯শ ও পাঙাশটি মোঃ চান্দু মোল্লা ১২শ টাকা কেজি দরে ২২ হাজার ৮ শ টাকায় জেলেদের থেকে কিনে নেন।
এ সময় বিশাল আকৃতির মাছ দুটি দেখতে অনেকেই ভির করেন নদীর পাড়ে।
মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, গত এক সপ্তাহে তিনি বড় বড় কয়েকটি বাগাইড় ও পাঙাশ কিনেছেন জেলেদের কাজ থেকে। নদীতে পানি বৃদ্ধির ফলে বড় মাছ ধরা পড়েছে দৌলতদিয়া এলাকায়। আজ সকালে গুরু হলদারের কাছ থেকে ১৯ কেজি ওজনের একটি পাঙাশ ১২শ টাকা কেজিতে কিনেছেন এবং বিক্রি করবেন ১৩শ টাকা কেজিতে। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন। বিকালের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলে জানান।
অপর মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান বলেন, তিনি সকালে সোনাই হলদার নামের এক জেলের কাছ থেকে ৩৯ কেজি ওজনের একটি বাগাইড় ১১শ টাকা কেজিতে কিনে বরিশালের এক বড় ব্যবসায়ীর কাছে সাড়ে ১২শ টাকা কেজিতে বিক্রি করেছেন। এখন প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে নদীতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































