দৌলতদিয়ার পদ্মায় ধরা পরলো ১২ কেজি ওজনের বোয়াল, বিক্রি হলো ৩১ হাজারে –
- Update Time : ০৯:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ৭৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী জেলা অংশে বড় বড় আকারের মাছ পেতে শুরু করেছেন জেলেরা। বুধবার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রুই, বাগাইড়সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ধরা পড়ার পর এবার আলম শেখ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ ২৫শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে ২৬শ টাকা কেজি দরে ৩১ হাজার ২শ টাকায় বিক্রি করেছেন।
মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ জানান, দৌলতদিয়া কুশাহাটা চর এলাকার পদ্মা নদীতে আলম শেখের জালে ধরা পড়া ১২ কেজি ওজনের বোয়াল মাছটি তিনি ২৫ শ টাকা কেজিতে কিনে ২৬শ টাকা কেজি দরে ৩১ হাজার ২শ টাকায় খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এখন নদীতে প্রাই বড় বড় মাছ ধরা পড়ছে। সেসব মাছ তিনিসহ ঘাটের অন্যান্য ব্যবসায়ীরা কিনে সামান্য লাভে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করেন।
তিনি আরও জানান, আজ সকালে তিনি একটি ১০ কেজি ওজনের রুই ১৭ হাজার টাকায় কিনে ১৮ হাজার ও ২৫ কেজি ওজনের বাগাইড় ২৫ হাজার টাকায় কিনে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































