দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান : বিপুল পরিমান যৌন উত্তেজক ওষুধ জব্দ –
- Update Time : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১০৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ যৌনউত্তেজক ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম। অভিযানে আটক এক ব্যাক্তিকে জরিমানা করে
সর্তক করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয় উঠা বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অনেকেই দোকান
থেকে পালিয়ে যায়। এসকল বেশীর ভাগ দোকানে ওষুধ বিক্রি করার বৈধ কাগজ পত্রও নেই। এ সকল দোকান থেকে অনুমোদনহীন বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ সেবন করে অনেকেই চরম স্বাস্থ্য ঝুকিতে পড়ছেন। প্রাণহানির ঘটনাও ঘটছে। অবৈধ এ সকল ওষুধ বিক্রেতার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































