দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ –
- Update Time : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে শত শত যাত্রী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়,ঘন কুয়াশার কারণে এই নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু করা হয়।
যশোর থেকে ঢাকাগামী ইউসুফ নামের এক যাত্রী বলেন, ৬ মাসের শিশু বাচ্চা নিয়ে বিকেলের দিকে বেনাপোল থেকে রওনা হয়েছি। রাত আটটার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি।কিন্তু দৌলতদিয়া ঘাটে যানজট থাকার কারণে ফেরির অপেক্ষায় থাকতে হয়েছে। এদিকে রাত সাড়ে বারোটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়,সেই থেকে সারারাত গাড়ির মধ্যেই কাটাতে হয়েছে।সারারাত শিশু বাচ্চাকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে গাড়ির মধ্যে।তিনি আরো বলেন,ঘাটে আসার পর ফেরি পেলে এত কষ্ট করতে হত না।ঘাটের ফেরি সংকট ও অব্যবস্থাপনার কারণে এত দুর্ভোগ পোহাতে হলো আমাদের।কখন ফেরি ছাড়বে এখনো পর্যন্ত বলতে পারছিনা।যশোর থেকে ঢাকাগামী গাফফার নামের অন্য এক যাত্রী বলেন,সারা রাতের কষ্ট বলে বোঝানো যাবে না।শিশু বাচ্চাকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দূরে গাড়ি রয়েছে। জরুরী প্রয়োজনে ঢাকা যাওয়া লাগবে বলে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে ঘাটে এসেছি। এখন ঘাটে সে আরেক বিপদে পরলাম।কারণ ফেরি না ছাড়লে নদী পার হতে পারব না।এখন ফেরি ঘাটে অপেক্ষা করতে হবে।তিনি দুঃখ করে আরও বলেন,যত সময় ধরে দৌলতদিয়া ঘাটে এসেছি ততক্ষণ পর্যন্ত ঢাকায় গিয়ে পৌঁছাতে পারতাম।কিন্তু রাত আটটার দিকে ঘাটে এসে যানজটে আটকা পড়ে ছিলাম। এরপর ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।রাজবাড়ী থেকে ঢাকাগামী একজন নারী যাত্রী বলেন,ঢাকায় যাওয়ার জন্য রাত ৯টার পরে দৌলতদিয়া ঘাটে এসেছি। প্রথমে যানজট পরবর্তীতে ফেরি চলাচল বন্ধ থাকার কারনে সারা রাতেও ফেরি পার হতে পারিনি।কতক্ষন পর ফেরি চলাচল শুরু হবে সেকথাও কেউ বলতে পারছে না। অনিশ্চয়তার মধ্যে ফেরি পারের অপেক্ষায় রয়েছি।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়। তিনি আরো বলেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট-বড় ১৫টি ফেরি সচল রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































