দৌলতদিয়া ঘাটে নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর বিশাল পথসভা অনুষ্ঠিত
- Update Time : ১০:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে প্রচার-প্রচারনা। যার অংশ হিসেবে রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর পথসভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ায়।
মঙ্গলবার সন্ধ্যা রাতে দৌলতদিয়া ঘাট শহীদ মিনার চত্বরে ওই পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় নৌকা প্রার্থী কাজী কেরামত আলী ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, প্রকৌশলী আসিফ ইকবালসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা, কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সে সময় নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী বলেন, আপনারা ৭ জানুয়ারী তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। আপনারা আর ঘরে বসে থাকবেন না। নৌকার সাথে, শেখ হাসিনার সাথে কেউ বেঈমানি করবেন না। আপনাদের ভোটে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলে নদী ভাঙ্গন এলাকায় প্রতিরক্ষা বাঁধ করে দেওয়া হবে। যেন নদী ভাঙ্গন থেকে এ এলাকার মানুষ রক্ষা পায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































