দৌলতদিয়া ঘাটে নেই যানজট : খুশি গরুর মালিক ও গাড়ির চালকরা
- Update Time : ০২:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ৪২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদ উল অাযহা (কোরবানি)র ঈদের বাঁকী অার মাত্র কয়েকদিন। এরমধ্যেই কোরবানির পশুবাহি ট্রাকের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপুর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায়।
এদিকে পশুবাহি ট্রাকের চাপ বাড়লেও দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরির নাগাল পাচ্ছে যানবাহন গুলো। ফলে খুশি গরুর মালিক, ব্যাপারী ও গাড়ির চালকরা।
সোমবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সুত্রে জানাগেছে, বর্তমানে এরুটে ছোট বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
গরুর ব্যাপারী মোঃ জাহাঙ্গীর বলেন, প্রতিবছর দৌলতদিয়া ঘাটে দূর্ভোগে পড়তে হয়েছে। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই তীব্র গরমে অনেক গরুগাড়িতে থেকে অসুস্থ হয়ে পড়েছে। এবার পদ্মা সেতু হওয়ায় কোন ধরনের দূর্ভোগ ছাড়াই চুয়াডাঙ্গা থেকে সরাসরি দৌলতদিয়া ঘাটে অাসতে পেরেছেন। এবং সময় মত গরু ঢাকায় নিতে পারছেন।
গরুর মালিক নাছের ও অাব্দুর রহিম বলেন, তারা কুষ্টিয়া থেকে ২০টি গরু নিয়ে ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছেন। দৌলতদিয়ার রাস্তায় কোন যানজট নাই, সরাসরি গাড়ি ফেরি ঘাটে চলে এসেছে। গত বছরও ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় থাকতে হয়েছে। সে সময় গরমে গরু ও তারা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এবং সময় মত গরু হাটে নিতে না পারায় লোকসান হয়েছে। কিন্তু এবার সঠিক সময়ে ভোগান্তি ছারাই গন্তব্যে পৌছাবেন। এবং ভাল দামে গরু বিক্রি করবেন বলেও তারা অাশাবাদী।
পশুবাহি ট্রাকের চালক মাসুদ রানা বলেন, মেহেরপুর থেকে দুইটি গাড়িতে করে ৩০টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন। সুন্দর মত ফেরি ঘাটে চলে এসেছেন। এরঅাগে কখনও এত তারাতারি তিনি ফেরি ঘাটে অাসতে পারেন নাই। ফলে গরু ও তাদের কষ্ট কম হবে। এবং দ্রুত ঢাকায় পৌছাতে পারবেন।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, নদীতে স্রোত বেশি থাকায় ফেরি গুলোর নদী পারাপার হতে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুন সময় বেশি লাগছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহি ও যাত্রীবাহি গাড়ি পারাপার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































