দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, ফেরি কর্তৃপক্ষের উদাসিনতায় ভোগান্তি
- Update Time : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ৭০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। এতেকরে চিরচেনা রূপ ফিরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট।
ঈদের চতুর্থ দিন বুধবার সকাল থেকে কর্মস্থলগামী মানুষের স্রোত সৃষ্টি হয়ে দৌলতদিয়া ঘাটে। সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঢাকামুখি যানবাহনের চাপ। পাশাপাশি যাত্রীদের চাপও বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের উদাসিনতায় দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটক পড়ে শতাধিক যাত্রীবাহী যানবাহন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও সীমিত সংখ্যক ফেরি যানবাহন পারাপার করায় যাত্রীবাহি যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। বুধবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করায় মাঝে মধ্যেই দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুন ফেরিবিহীন ফাঁকা থাকতে দেখা যায়। ফলে মুহুর্তের মধ্যেই ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি সৃষ্টি হয়। এছাড়া পদ্মার প্রবল স্রোতেও ফেরি চলাচল ব্যহত হচ্ছে। যাত্রীবাহি বাসের তুলনায় ব্যাক্তিগত যানবাহনের চাপ বেশি দৌলতদিয়া ঘাটে।
যাত্রীরা বলেন, অন্যান্য বারের মত এবার দৌলতদিয়ায় ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকতে হচ্ছে না। তারপরও ফেরি কম থাকায় অনেক সময় এক থেকে দেড় ঘন্টা ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে। পূর্বে ৭/৮ ঘন্টা অপেক্ষা করতে হতো। তবে তীব্র গরমে এখন এক/দেড় ঘন্টা অপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
বাস চালকরা জানান, দৌলতদিয়া ঘাটে আগের মত আর ভোগান্তি না থাকলেও এখনো কর্তৃপক্ষে গাফিলতিতে ভোগান্তি রয়েই গেছে। ফেরির সংখ্যা কম থাকায় এখন দেড় থেকে দুই ঘন্ট ঘাটে বসে থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে যানবাহনের চাপ কম থাকায় ১২টি ফেরি যানবাহন পারাপার করেছে। দৌলতদিয়া নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি আছে বলে জানালে তিনি বলেন, আমি এখনি বলে দিচ্ছি, রুটে ফেরির সংখ্যা বাড়ানো জন্য।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































