দৌলতদিয়ায় ১৮ কেজির কাতল বিক্রি হলো ২৫ হাজার ৪শ –
- Update Time : ০৪:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে গুরুদেব হলদার নামের এক জেলের জালে ধরা পড়া ১৮ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল অাকৃতির কাতল মাছটি ২৫ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সকালে দৌলতদিয়ার সকু মোল্লার অাড়তে থেকে একটু লাভের অাশায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেয়।
এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনগণ। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।
এরঅাগে ভোর রাতে বিশাল অাকৃতির কাতলটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে গুরুদেব হলদারের জালে ধরা পরে।
এখন সামান্য লাভে মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্নস্থানের বড় বড় ব্যবসায়ীদের যোগাযোগ করছেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































