দৌলতদিয়ায় ১১ কেজি ওজনের ঢাই মাছ বিক্রি হলো ৩৪ হাজারে –
- Update Time : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিলুপ্তপ্রায় ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ রাম হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে।
এটি দেখতে পাঙাস মাছের মত। কিন্তু মাছটি খেতে খুব সুস্বাদু। এবং খুব সহজে মাছটি ধরা পড়ে না জেলেদের জালে।
শনিবার সকালে দৌলতদিয়া মোহন মন্ডলের অাড়ত থেকে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার ১শ টাকা কেজি দরে ৩৪ হাজার ১০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পড়ে মাছটি সীমিত লাভে বিক্রির জন্য ঢাকায় যোগাযোগ করেন ওই মাছ ব্যবসায়ী।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে নিলামের মাধ্যমে সর্বচ্চো দামে একটু লাভের অাশায় ঢাই মাছটি কিনেছেন। এখন ৩ হাজার ২শ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন। ঢাই মাছ সচরাচর ধরা পড়ে না। কয়েকমাস অাগে সাড়ে ৪ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলেন। এটি খেতে সুস্বাধু। ফলে মাছটির চাহিদাও অনেক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































