দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দারা পেলেন ডিআইজি হাবিবুর রহমানের “ঈদ উপহার”-
- Update Time : ১০:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ৫৯ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘদিনের সর্বাত্মক লকডাউনে অসহায় হয়ে পড়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা। পুলিশের ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান আসন্ন ইদুল ফিতরের উপহার হিসেবে এ সকল অসহায় নারীদের মুখে হাসি ফোটাতে সোমবার ১৪ শ শাড়ি ও পল্লী সংলগ্ন এলাকার ২শ দরিদ্র পুরুষের মাঝে লুঙ্গি বিতরন করেন।এর আগে গত ২২ এপ্রিল পল্লীর ১৩ শ নারীকে খাদ্য -সামগ্রী দেয়া হয় ডিআইজির পক্ষ হতে। ডিআইজির নিজস্ব সংগঠন “উত্তরন ফাউন্ডেশন” এর সার্বিক ব্যবস্থাপনায় এ শাড়ি-লুঙ্গিগুলো বিতরন করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান উপস্হিত থেকে ডিআইজি হাবিবের পক্ষে এ উপহার বিতরন করেন। এ সময় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর,উত্তরন ফাউন্ডেশনের পরিচালক লুলু আর মারজান যৌনজীবিদের সংগঠন “অসহায় নারী ঐক্য সংগঠন” এর সভানেত্রী ঝুমুর বেগম, উত্তরন ফাউন্ডেশনের স্হানীয় প্রতিনিধি মাহিয়া মাহি প্রমূখ উপস্থিত ছিলেন। যৌনপল্লীর পাশ্ববর্তী উত্তর দৌলতদিয়া সোহরাপ মন্ডল পাড়ায় ইউপি সদস্য আব্দুল জলিল ফকিরের বাড়ির আঙ্গিনা হতে এগুলো বিতরণ করা হয়। অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন,কয়েকদিন আগে ডিআইজি হাবিবুর রহমান স্যার এ পল্লীর ১৩ শ নারীর মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন।আজকে ইদ উপলক্ষে শাড়ি -লুঙ্গি দিলেন। করোনার কারণে গত একটি বছর ধরে এ পল্লির বাসিন্দারা অসহায় জীবনযাপন করছেন।দুঃসময়ে বারবার পল্লীর এ অসহায় মানুষের পাশে দাড়ানোয় আমরা স্যারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ডিআইজি হাবিবুর রহমান স্যার তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসহায় মানুষের জন্য কাজ করে আসছেন। যৌনকর্মীরা তাদের অন্যতম।গত বছরের মতো এ বছরও চলমান লকডাউনে দেশের সর্ববৃহৎ এ যৌনপল্লীতে ফাউন্ডেশনের পক্ষ হতে খাদ্য ইতিমধ্যে সামগ্রী বিতরন করা হয়। ঈদ উপলক্ষে এবার শাড়ি -লুঙ্গি বিতরন করা হলো।এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































