দৌলতদিয়ায় যানবাহনের বাড়তি চাপ নদী পারের অপেক্ষায় দীর্ঘ সারি, দুর্ভোগ চরমে –
- Update Time : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় দীর্ঘ প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।
শনিবার বিকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহি বাস, পন্যবাহি ট্রাক, কার্ভাট ভ্যান ও বাইপাস সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরে গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া অাঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কে পন্যবাহি ট্রাক ও কার্ভাট ভ্যান সিরিয়ালে থাকতে দেখাগেছে।
এদিকে সিরিয়ালে পড়ে ঘন্টার পর ঘন্টা নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। ফলে তীব্র গরম, খাওয়া-দাওয়া ও টয়লেট সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের।
এছাড়া ট্রাক গুলোকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নদী পারের জন্য। ফলে সময় মত মালামাল পরিবহন করতে না পারায় বিপাকে পড়ছেন ট্রাক চালক ও মালিক পক্ষ। তাছাড়া মালামাল নিয়ে সড়কের খোলা অাকাশের নিচে থেকে নিরাপত্তা হীনতায় ভুগছেন ট্রাক চালকরা। এবং যেখানে নাই গোসল, টয়লেট ও খাবার সু-ব্যবস্থা। গাড়ি রেখে দুরে গিয়ে গোসল, টয়লেট ও খাবার সেরে অাসতে হচ্ছে।
ট্রাক চালক কমির মিয়া বলেন, এক দিন হলো গোয়ালন্দ মোড় এলাকায় অাটকে অাছেন। যেখান থেকে ঘাট ১৪ কিলোমিটার দুরে। কবে-কখন ফেরির নাগাল পাবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না। খোলা অাকাশের নিচে রয়েছেন। এখানে খাবার হোটেল, পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভ্যানে করে খাবার বিক্রি করা হকার্সদের থেকে অতিরিক্ত মূল্যে খাবার কিনে খেতে হচ্ছে। এছাড়া সময় মত মালামাল পরিবহন করা নিয়েও সমস্যায় পড়েছেন।
একাধিক ঢাকামুখি বাস যাত্রী বলেন, ঘাট এলাকায় এসে তারা ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় বসে অাছেন। তীব্র গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। এছাড়া টয়লেট ও খাবার সমস্যায় পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। ফেরির নাগাল পেলে একটু শান্তি পেতেন।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ জানান, লকডাউন শেষ হতে চলেছে। হয়তো সে কারণে ঢাকায় ফিরছে অনেকে। যে কারণে যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়ায়। বর্তমানে এরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। এবং দৌলতদিয়া প্রান্তের ৩টি ঘাট সচল রয়েছে। ফেরি স্বাভাবিক ভাবে চলাচল করলে দ্রুত চাপ কমে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































