দৌলতদিয়ায় পরিবহন দালাল চক্রের এক সদস্য গ্রেফতার –
- Update Time : ০৭:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা হতে পুলিশ মিরাজ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার দিনগত রাত সারে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে ফলের গাড়িতে চাঁদাবাজির এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার আবুল মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,গত ১৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা বেনাপোল হতে ঢাকাগামী একটি ফলবাহী ট্রাকের চালকের কাছে সংঘবদ্ধ একদল যুবক ফেরির টিকিট কেটে দেয়ার জন্য সারে ৪ হাজার টাকা দাবি করে। টিকিটের প্রকৃত মূল্য ১ হাজার ৪৬০ টাকা।বাড়তি টাকা দিতে অস্বীকার কারায় তারা চালককে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামিয়ে বেদম মারপিট করে।
এ ঘটনায় ওই রাতেই ভিকটিম চালক বাদী হয়ে লিটন শেখ (৩৯),সাগর মোল্লা (৩৫),আয়নাল (৩০),রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়।রবিবার বেলা ১১ টার দিকে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৌলতদিয়া ঘাটকে পরিবহন দালালমুক্ত করতে পুলিশ কঠোর অবস্হানে রয়েছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































