দৌলতদিয়ায় নদী পাড়ের অপেক্ষায় যানবাহন, দীর্ঘ সারিতে ভোগান্তি –
- Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ৭১ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৮ টা থেকে সোয়া ১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।সেইসাথে রয়েছে ফেরি সংকট।
এতে করে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়। এতে দুর্ভোগে পড়ে অন্তত ৫ শতাধিক বিভিন্ন যানবাহন। আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা শিকার হন চরম দুর্ভোগের। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, ঘন কুয়াশায় নৌ-দূর্ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল ৮ টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সরেজমিন মঙ্গলবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মহাসড়কে ৫ শতাধিক ঢাকামুখী যানবাহন নদী পাড়ের অপেক্ষায় লম্বা দুটি সারিতে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। । অনেকে গাড়ি থেকে নেমে নদী পার হওয়ার জন্য পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিঘাটের দিকে যাচ্ছেন। অনেকে আবার ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে নদী পার হচ্ছেন।
পাংশার বাগডুলি এলাকা হতে আসা আরিফ খান জানান, তিনি মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।বেলা ১২ টার মধ্যে ঢাকা পৌঁছাতে না পারলে তার অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে । কিন্তু দীর্ঘ সিরিয়ালের কারনে তিনি যথা সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না বলে আশংকা প্রকাশ করেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, রুটে মাত্র ১৫ টি ফেরি সচল রয়েছে। ৪ টি (রেরো) বড় ফেরি প্রায় ২ মাস ধরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি বন্ধ ও ফেরি স্বল্পতার কারনে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। আটকে থাকা যানবাহনের মধ্যে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। ফলে ঘাট এলাকায় পন্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান আটকা পড়ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































