দৌলতদিয়ায় দুই ইলিশের দাম ১০ হাজার –
- Update Time : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া ২ কেজি ওজনের দুইটি ইলিশ ২ হাজার ৫শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।
শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বিশাল অাকৃতির ওই ইলিশ দুটি কিনে সামান্য লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
এরঅাগে ভোরে গোবিন্দ হলদারের জালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়ে বড় অাকৃতির ইলিশ দুটি। পড়ে ওজন করে দেখাযায় প্রতিটি মাছের ওজন ২ কেজি করে। এ সময় ওই জেলের থেকে একটু লাভের অাশায় ২ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৬শ টাকায় কিনে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এদিকে ভোরে পদ্মা ও যমুনার মোহনায় কাইয়ুম হলদারের জালে ধরা পড়া ১৪ কেজি ওজনের একটি কাতল ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯শ টাকায় কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪২০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়েছে।
অপরদিকে বছির হলদারের জালে ধরা পড়া ১১ কেজি ওজনের অাইড় মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কিনে ২ হাজার ৫০ টাকা কেজি দরে ২২ হাজার ৫৫০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুইটি ২ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪শ টাকা, একটি ১৪ কেজি ওজনের কাতল ১ হাজার ৩৫০ টাকা ও একটি ১১ কেজি ওজনের অাইড় ২ হাজার টাকা কেজিতে কিনে সামান্য লাভে ঢাকার বড় বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এবং মাছ গুলো পৃথক তিন জেলের কাজ থেকে কিনেছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































